প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে মোছার চেষ্টা সংক্রান্ত মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশ এবং মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছে। তাদের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসান এই আদেশ প্রদান করেন।
আয়াশ ও রিমিকে আদালতে হাজির করা হয় এদিন। তাদের মধ্যে আয়াশ তিন দিন এবং রিমি দুই দিনের রিমান্ডে ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফফার হিমেল রিমান্ড শেষে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
মামলায় অভিযোগ আনা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, বিদ্বেষ ছড়ানো এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত রবিবার এ মামলায় সাকিবুল হাসান ও সুজন শেখ নামে আরও দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছিল। আদালত সাকিবুল হাসানের তিন দিন এবং সুজন শেখের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। মঙ্গলবার রিমান্ড শেষে তাদেরও কারাগারে পাঠানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন