প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৩:২০ এম || প্রকাশের তারিখঃ ১৪ই অক্টোবর, ২০২৬ইং; ০৯:৫৭ এম
নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমান মোল্যার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিঠাপুর বাজার থেকে গণসংযোগ শুরু করে নালীয়া ও ঝড়োবাজারসহ বিভিন্ন এলাকায় মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল থেকে রাত অবধি সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন তিনি।
এ সময় নালীয়া ও ঝড়োবাজার এলাকায় পথসভায় বক্তব্য রাখেন-নলদী ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমান মোল্যা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন মোল্যা, নলদী ইউপি’র ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মিজানুর রহমান, বিজন কুমারসহ অনেকে।
বক্তারা বলেন, গত সোমবার (১২ অক্টোবর) ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। আর শেষ বা পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই বছরের ২৭ মে। এই ঘোষণার পর মাঠ পর্যায়ে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এরই ধারাবাহিতকায় নড়াইলের লোহাগড়া উপজেলার ১ নম্বর নলদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমান মোল্যা নির্বাচন করতে আগ্রহী। তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে অনেক আগে থেকে সম্পৃক্ত আছেন। জনপ্রতিনিধি হয়ে সরকারি-বেসরকারি ভাবে নলদী ইউনিয়নের আরও উন্নয়ন কাজ এগিয়ে নিতে তার (মশিয়ার) মতো লোকের প্রয়োজন বলে মন্তব্য করেন পথসভার বক্তারা। #
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"