প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের মাঝে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) চক্ষু হাসপাতালের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
শনিবার (১৮ জুলাই) সকাল বেলায় শহরের নামোশংকরবাটি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে গাক-এর সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মশিউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।
ক্যাম্পে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আসা বিভিন্ন এলাকার অসংখ্য রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া উন্নত চিকিৎসার অংশ হিসেবে ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়।
আয়োজক কর্তৃপক্ষ জানান, সমাজের অসচ্ছল ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কল্যাণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন