প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মদিনার মসজিদে নববীতে ইতিকাফের জন্য অস্থায়ী তাঁবুর পরিবর্তে স্থায়ী ব্যবস্থা চালুর প্রস্তুতি শুরু হয়েছে। সংবাদমাধ্যম দ্য ইসলামিক ইনফরমেশন জানাচ্ছে যে, এখন থেকে ইতিকাফকারীদের জন্য তাঁবু স্থাপনের পরিবর্তে স্থায়ী কক্ষের ব্যবস্থা করা হচ্ছে।
প্রতিবেদন অনুসারে, মসজিদে নববীর নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকেরা জানিয়েছেন যে, ইতিকাফের প্রস্তুতির অংশ হিসেবে সেখানে নতুন অবকাঠামো নির্মাণের কাজ চলছে। স্থায়ী ব্যবস্থা চালু হলে প্রতিবছর ইতিকাফের জন্য তাঁবু স্থাপন ও সরিয়ে নেওয়ার প্রয়োজন হবে না।
মসজিদে নববীর একটি অংশ ঘিরে নির্মাণকাজের জন্য সাদা রঙের নিরাপত্তাবেষ্টনী দেওয়া হয়েছে। সেখানে কাজ চলার বিষয়টি উল্লেখ করে সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি নির্মাণ এলাকায় উঁচু ক্রেন এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র স্থাপনের কাজও দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে মসজিদে নববীতে ইতিকাফের প্রচলিত পদ্ধতি পুনরুজ্জীবিত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শ্রমিকেরা।
তবে স্থায়ী কক্ষের চূড়ান্ত নকশা, ধারণক্ষমতা এবং ব্যবস্থাটি কবে থেকে পুরোপুরি চালু হবে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন