প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তা মনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগে তাকে বদলি করা হয়েছে ডিএসসিসি থেকে।
রবিবার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই বদলির বিষয়টি জানানো হয়।
মনোয়ার হোসেন ডিএসসিসিতে নিরীক্ষা কর্মকর্তা, প্রশাসকের একান্ত সচিব (পিএস) এবং আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করায় নগর ভবনে তার ভূমিকা ও প্রভাব নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা চলছিল।
করপোরেশনের বিভিন্ন কার্যক্রমে তার প্রভাব বিস্তার, দরপত্র প্রক্রিয়ায় পছন্দের ব্যক্তিদের সুযোগ প্রদানের অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও ছিল তার বিরুদ্ধে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন