প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্ট্রোকের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় পাঠানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম সাইমন মারা গেছেন।
দৈনিক আমার দেশ থেকে খবর অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় তার মৃত্যু ঘটে। বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. শরিফুল ইসলাম বলেন, “হ্যাঁ, সাইমন আজ সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে। এভাবে তার চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর।” তিনি আরও জানান, মারা যাওয়ার পর সাইমনের লাশ চট্টগ্রামের বাসায় নিয়ে যাওয়া হবে।
গত শনিবার (৮ আগস্ট) সাইমন স্ট্রোক করার পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। এরপর থেকে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন