প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ৬১৭টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এই ইতিবাচক সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ জানায় সংগঠনটি।
বুধবার (৪ নভেম্বর) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবিএ এ ধন্যবাদ জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ এবং কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে ৬১৭টি বিও হিসাব স্থগিত ছিল। এসব হিসাব পুনরায় চালু করার জন্য গত ২০ জুলাই বিএসইসির চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করে ডিবিএ। আবেদনে উল্লেখ করা হয় যে, আইনগত বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক ও সরকারি সংস্থার কোনো নিষেধাজ্ঞা না থাকলে স্থগিত হিসাবগুলো পুনরায় চালুর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
ডিবিএর আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে হিসাবগুলো পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেয়ায় বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম।
ডিবিএ মনে করে যে, এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার পুনরায় লেনদেনের সুযোগ সৃষ্টি হবে। এতে পুঁজিবাজারে তারল্য এবং লেনদেন বাড়বে, পাশাপাশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং বাজারের প্রতি তাদের আস্থা ফিরতে সহায়ক হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, এই সিদ্ধান্তের ফলে মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকগুলোও দীর্ঘদিনের আর্থিক ও ব্যবসায়িক সংকট কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফেরার সুযোগ পাবে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা এবং পুঁজিবাজারের সামগ্রিক গতিশীলতা বৃদ্ধি পাবে।
দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিএসইসিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ডিবিএ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন