প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের উলিপুরে খেলার সময় বজ্রপাতে রানা মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু ঘটে। এই ঘটনায় আহত হয় লাবন্য মিয়া (১২) নামক অপর এক কিশোর।
এই ঘটনা ঘটে মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে। নিহত রানা ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, মঙ্গলবার দুপুরে পশ্চিম আঠারপাইকা গ্রামের জাহিদুল হকের ছেলে লাবন্য মিয়া ও আফজাল মিয়ার ছেলে রানা মিয়া বাড়ির পাশের একটি জমিতে খেলছিল। এ সময় আকস্মিকভাবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়, ফলে তারা দুইজনই গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রানা মিয়া মারা যায়।
নিহত রানা মিয়ার চাচাতো ভাই রাজু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন যে, দুপুরে তারা বাড়ির পাশের জমিতে খেলছিল। সেই সময় বজ্রপাতে দুজন আহত হয়। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে রানা মারা যায়।
লাবন্য বর্তমানে কিছুটা সুস্থ অবস্থায় আছে। হতাহতরা দুজনই একে অপরের সঙ্গে চাচা-ভাতিজা সম্পর্কের।
উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দীক জানান, ‘বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন