প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর পশ্চিমবঙ্গ বিধানসভা গভীর শোক প্রকাশ করেছে। রাজ্যের বিধানসভা কর্তৃপক্ষ খালেদা জিয়ার মৃত্যুতে গৃহীত শোকপ্রস্তাবের অনুলিপি তার পরিবারের কাছে পৌঁছানোর জন্য আবেদন জানিয়েছে। এই প্রক্রিয়ার জন্য কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশনের সাহায্য চাওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্র নাথ দাসের স্বাক্ষরিত একটি চিঠি কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনারের কাছে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশন চলমান অবস্থায় খালেদা জিয়ার মৃত্যুর জন্য শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছিল। ওই অধিবেশনের কার্যবিবরণীর সংশ্লিষ্ট অংশের একটি অনুলিপি চিঠির সাথে সংযুক্ত করা হয়েছে।
চিঠিতে অনুরোধ করা হয়েছে, শোকপ্রস্তাব সংবলিত ওই অনুলিপি যেন বেগম খালেদা জিয়ার পরিবারের কাছে পৌঁছানো হয়। কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে যে অধিবেশন চলাকালে স্পিকার খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন বিধানসভার সদস্যরা।
প্রায় চার মাস পর, ২ জুন তাং ওই শোকপ্রস্তাবের অনুলিপি পৌঁছে দেওয়ার জন্য কূটনৈতিক সহায়তার জন্য বাংলাদেশের উপ-হাইকমিশনের কাছে আনুষ্ঠানিক আবেদন করা হয়।
শোকপ্রস্তাবে খালেদা জিয়াকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয় এবং তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বের কথা বলা হয়। এতে আরও বলা হয় যে, তিনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে ছিলেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
এছাড়া নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন ও বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তার অবদান তুলে ধরা হয়। শোকপ্রস্তাবে বেগম খালেদা জিয়াকে দক্ষিণ এশিয়ার সমকালীন রাজনীতির একটি প্রভাবশালী নেতা হিসেবে আখ্যায়িত করা হয় এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন