প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি মেয়েশিশুকে কোমরের বেল্ট দিয়ে পেটাতে দেখা যাচ্ছে। ১৫ সেকেন্ডের ওই দৃশ্যের ঘটনাস্থল ঢাকা মিরপুর বলে জানা গেছে। ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং শিশুটিকে মারধরের জন্য দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি উঠেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার মিরপুর ১ নম্বরের শাহ আলী শপিং কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে। শিশুটিকে পেটানোর সাথে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার নাম মো. রিপন মণ্ডল (৩৬), যিনি মিরপুর শাহ আলী শপিং কমপ্লেক্সের নিরাপত্তাকর্মী। বর্তমানে তিনি পুলিশি পাহারায় রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভিডিওতে দেখা যায়, মার্কেটের সামনে মানুষের ভিড়ের মধ্যে নেভি ব্লু শার্ট ও কালো ফুলপ্যান্ট পরা একজন ব্যক্তি শিশুটির একটি হাত ধরে রেখেছেন। অন্য হাতে থাকা বেল্ট দিয়ে তিনি শিশুটিকে নির্দয়ভাবে পেটাচ্ছেন।
আজ সোমবার দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন গণমাধ্যমকে জানান, ভিডিওটি নজরে আসার পর পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, ঘটনাটি শনিবার বিকেলে ঘটেছে। শিশুটিকে পেটানো ব্যক্তি রিপন মণ্ডল বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে।
জিজ্ঞাসাবাদে রিপন মণ্ডল পুলিশ কর্মকর্তাদের জানান, শিশুটি মার্কেটের একটি দোকান থেকে মোবাইল ফোন চুরি করেছে। এই কারণে তিনি তাকে পিটিয়েছেন। রবিবার বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হলে তিনি হাসপাতালে ভর্তি হন।
ওসি দুলাল হোসেন জানিয়েছেন, রিপন মণ্ডল সুস্থ হয়ে উঠলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভুক্তভোগী শিশুটির সন্ধানও করছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন