প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মাত্র ৩৩ মিনিটের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে বেশ কিছু দোকানপাট ও বসতবাড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ করেই তীব্র বেগে ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় বিশ্বম্ভরপুর থানা সংলগ্ন এলাকার বেশ কয়েকটি দোকানের টিনের চাল উড়ে যায়। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার এবং বসতবাড়ির টিনের চালা উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
হঠাৎ নেমে আসা এই আকস্মিক দুর্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত চূড়ান্ত ক্ষয়ক্ষতির কোনো সঠিক তথ্য বা পরিসংখ্যান পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন