প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সকলের জন্য। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মন্তব্য করেছেন যে, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, ঠিক একইভাবে আমরা যারা দ্বীন ইসলামের বিশ্বাসী, এ ধরনের অনুষ্ঠানকে হেফাজত করা এবং এর সহায়ক হওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরে দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, "আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এখন আল্লাহর রহমতে কিছুটা সুস্থ হয়েছেন। আপনারা আমার বাবার জন্য, আমার জন্য এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, আমিও আপনাদের জন্য দোয়া করছি।"
সম্মেলনে সভাপতিত্ব করেন কুতুবুল আলম আল্লামা শাহ জমীর উদ্দীন নানুপুরী (রহ.)-এর সুযোগ্য সাহেবজাদা ও খলিফা পীরে কামেল আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনের সমাপনী দিনে বয়ান করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শায়খ আহমাদুল্লাহ, আল্লামা গাজী বেলাল উদ্দীন নানুপুরী, আল্লামা ফরিদ উদ্দীন আল-মোবারক, আল্লামা আজিজুল হক আল-মাদানী, আল্লামা মুফতি মাহফুজুল হক, আল্লামা মুফতি কুতুবুদ্দীন নানুপুরী, ঢাকা থেকে মুফতি রেজাউল করীম আবরার এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আল্লামা গাজী ইয়াকুব ওসমানী।
আয়োজকরা জানিয়েছেন, দুই দিনব্যাপী এ মহাসম্মেলনে প্রায় আড়াই লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হয়েছে। বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণকে কেন্দ্র করে তাঁদের আপ্যায়নে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন