প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫ লাখ ডলার দুর্যোগ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) এই ঘোষণা দেয়।
এই অর্থের মাধ্যমে বন্যাকবলিত মানুষের জন্য জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি এবং অন্যান্য ত্রাণসামগ্রী সরবরাহ করা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ত্রাণ কার্যক্রমে সহায়তা করার জন্য একজন দুর্যোগ সহায়তা বিষয়ক কর্মকর্তাকেও নেপালে পাঠানো হয়েছে।
একটি বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছে, নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবার এবং স্বজনদের প্রতি যুক্তরাষ্ট্র গভীর সমবেদনা প্রকাশ করেছে।
বন্যায় নেপালের পার্বত্য সীমান্তবর্তী এলাকায় অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, প্রতিবেশী চীনেও অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে, শত শত মানুষ এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে ৪০০-এর বেশি পর্যটক ও যাত্রী রয়েছেন, যারা নেপাল ও বিভিন্ন দেশ থেকে এসেছেন। নিখোঁজদের তালিকায় পুলিশ ও সেনাসদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছে।
লেন্দে নদীর আকস্মিক স্রোত ভুটে কোশি নদীর সঙ্গে মিশে ভয়াবহ বন্যার সৃষ্টি করে, যার ফলে রাসুয়া জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র:
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন