প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিরপুরের কালশী মোড়ের ব্যবসায়ী মো. মাহবুব আলম শেখ সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তিনি নিজের নাম জড়িয়ে ‘ভিত্তিহীন ও মানহানিকর’ তথ্য প্রকাশের অভিযোগ উত্থাপন করেন। বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি তার বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেন।
লিখিত বক্তব্যে মো. মাহবুব আলম শেখ উল্লেখ করেন, ‘মিরপুরে তিন ভাইয়ের বাহিনী’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে তার নাম যেভাবে উল্লেখ করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। তিনি ওই প্রতিবেদনের তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন।
তিনি জানান, তিনি দীর্ঘ সময় ধরে কালশী মোড়ে হার্ডওয়্যার, ফার্নিচার, গাড়ির শোরুম ও আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এবং সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।
মাহবুব আলম শেখের ভাষ্যমতে, তালতলা প্রজেক্ট এলাকায় তার ক্রয়কৃত সম্পত্তির কিছু অংশকে আবাসন ব্যবসায়ী মোহাম্মদ আলী নিজের সম্পত্তি বলে দাবি করায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। এই বিরোধের কারণে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, প্রকাশিত প্রতিবেদনে যেসব ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, যেমন মফিজুর রহমান মামুন, জিমিল রহমান, মশিউর রহমান, মো. ইব্রাহিম, মো. মোজদার ও শাহাদত, তাদের সঙ্গে তার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ নেই।
নিজের জমির মালিকানা ও দখলের বিষয়ে তিনি বলেন, সিএস ও আরএস খতিয়ান অনুযায়ী তিনি আইনগতভাবে তার সম্পত্তি ভোগদখল করে আসছেন। তবে একটি কুচক্রী মহল রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করতে মনগড়া তথ্য ছড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলন থেকে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে মাহবুব আলম শেখ এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও সত্যতা যাচাইয়ের দাবি জানান। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও মানবিক হস্তক্ষেপ কামনা করেন, যাতে তিনি হয়রানি ও প্রতারণা থেকে মুক্তি পান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন