প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে দক্ষতা অর্জন করা অপরিহার্য। এর সঠিক ব্যবহার শেখার উপর গুরুত্বারোপ করেছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক সময় ভুল উত্তর দিতে পারে। যে বিষয় সম্পর্কে নিজের ধারণা পরিষ্কার নয়, সে বিষয়ে এআইয়ের ভুল চিহ্নিত করা কঠিন হতে পারে। তাই, নিজের বিষয়ের ভিত্তি শক্তিশালী করে গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একটি বিপুল জনসংখ্যার দেশ। বর্তমান সরকার এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতে জিডিপির দুই শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। এই বাজেটকে সঠিকভাবে কাজে লাগানোর উপর জোর দিতে হবে। বরাদ্দকৃত অর্থের অপচয় যেন না হয়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।
তিনি উল্লেখ করেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রায় ২৭০০ কোটি টাকার ডিপিপি প্রণয়নের কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের বিষয়ে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী তাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এছাড়া, পাঠ্যপুস্তকের মানের বিষয়ে কোনো আপস করা হবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন