০১:৫৯ পি.এম
এবার চাঁদপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল আকস্মিকভাবে এক সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালে প্রবেশ করে স্বাস্থ্যসেবা প্রদানে অবহেলা ও ব্যবস্থাপনায় গাফেলতির কারণে তিনি ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশও প্রদান করেন।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে আকস্মিকভাবে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পূর্বঘোষণা ছাড়া হাসপাতাল পরিদর্শন করার সময় তিনি চিকিৎসাসেবা, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় চাঁদপুরের সিভিল সার্জনের দায়িত্ব পালনের বিষয়েও ক্ষোভ প্রকাশ করে তাকে বদলির নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে আজ সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যারা
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় স্বাস্থ্য বিভাগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতাল পরিদর্শনের সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন মন্ত্রী।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করতে, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার এবং রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক ডা. মাহমুদুননবি মাসুম প্রমুখ।
আরও পড়ুন: বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর বিরুদ্ধে মামলা, মব আতঙ্কে বাড়িছাড়া মা-মেয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন