প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে মোবাইল ফোন নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাকিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরিফ উদ্দিন নামে এক যুবক জানায়, কামাল বাজারের লায়লা সেন্টারের সামনে সাকিবকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চান্দগাঁও থানার ওসি জসীম উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মোবাইল ফোন নিয়ে এক যুবকের সঙ্গে সাকিবের বিরোধ হয়েছিল। সেখান থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সন্দেহভাজনদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহত সাকিব চান্দগাঁও থানার সিএমবির আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির বাসিন্দা ছিলেন। তার বাবার নাম নজুম উদ্দিন এবং মায়ের নাম রুজি আক্তার।
তবে, কারা তাকে ছুরিকাঘাত করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এই ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন