প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের তিনটি রেস্তোরাঁকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে, কারণ টয়লেটের ভেতরে মাংস ধোয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের অভিযোগ রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা উপস্থিত ছিলেন।
অভিযানের ফলস্বরূপ, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৩ ধারার অধীনে ঢাকা বিরিয়ানি হাউজকে ১ লাখ টাকা, হাজী নান্না বিরিয়ানি হাউজকে ২৫ হাজার টাকা এবং দ্বীন দুনিয়া রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন, ঢাকা বিরিয়ানি হাউজের রান্নাঘরের পরিবেশ এবং খাদ্য তৈরির প্রক্রিয়ায় বেশ কিছু অনিয়ম লক্ষ্য করা গেছে। বিশেষ করে টয়লেটের মধ্যে মাংস ধোয়ার বিষয়টি চরম উদ্বেগের। এছাড়া খাবার তৈরিতে নিষিদ্ধ কেমিকেল ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।
এই ঘটনার প্রেক্ষিতে ঢাকা বিরিয়ানি হাউজ কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে রান্নাঘর অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রান্নাঘর স্থানান্তর না করলে নিরাপদ খাদ্য আইনে মামলা করার বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে, যেন তারা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি না করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন