প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিংকালে সাগরে ছিটকে পড়ে খুলনা থেকে আসা শৌভিক রয় নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরের সময় কক্সবাজার মেরিনড্রেইভের দরিয়ানগর এলাকায় ফরিদ নামের এক ব্যক্তির মালিকাধীন প্যারাসেইলিং-এর দুর্ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন সৈকতে কক্সবাজার জেলা প্রশাসনের বীচকর্মী মাহবুব আলম।
তিনি জানিয়েছেন, খুলনা থেকে আসা ৯ জনের একটি দল কক্সবাজারে ভ্রমণের উদ্দেশ্যে কলাতলীর ওশান ভিউ প্যারাডাইস নামক হোটেলে ওঠেন। শনিবার দুপুরে দরিয়ানগরে প্যারাসেইলিং করতে গিয়ে রশি ছিঁড়ে সাগরের পানিতে ছিটকে পড়েন শৌভিক রয়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মৃতদেহ হাসপাতালেই রয়েছে। নিহতের সঙ্গে আসা বন্ধু এবং প্রশাসনের সংশ্লিষ্টরা কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এক্ষেত্রে উল্লেখ্য, ফরিদ আহমদ নামের একজন ব্যক্তির মালিকানাধীন দরিয়ানগরের ওই প্যারাসেইলিং-এর কার্যক্রমে গত ২ বছরে অন্তত ১০ পর্যটক নানাভাবে আহত হয়েছেন। অভিযোগ রয়েছে যে, প্যারাসেইলিং পরিচালনাকারী অনেকেই অদক্ষ এবং প্রশাসনের নির্ধারিত নির্দেশাবলী ও শর্ত মেনে চলছেন না।
ফলে, ২০২৪ সালের জানুয়ারিতে প্যারাসেইলিং-এর একটি দুর্ঘটনায় কয়েকজন পর্যটক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে নিরাপত্তা ঝুঁকি নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এই ঘটনায় প্রশাসন প্যারাসেইলিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কিন্তু রহস্যজনক কারণে এক মাস পর পুনরায় এ কার্যক্রম চালু করা হয়। গত এপ্রিল মাসেও একই প্যারাসেইলিং-এ এক পর্যটক আহত হয়েছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন