প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেশে ফিরছেন আরো ১৭৪ জন বাংলাদেশি নাগরিক, যারা লিবিয়ায় আটকে ছিলেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ আগস্ট ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আইওএম-এর সহযোগিতায় তাদের দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
প্রত্যাবসিত অভিবাসীরা ১ সেপ্টেম্বর আনুমানিক সকাল ৭টায় ঢাকায় পৌঁছাবেন, যা লিবিয়ার বুরাক এয়ারের মাধ্যমে হবে।
সোমবার দূতাবাসের প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে, যাতে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করা যায়।
বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবাসন কার্যক্রম তদারকি করেছে এবং অভিবাসীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছে। উল্লেখযোগ্য যে, প্রত্যাবসিত অভিবাসীরা ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন ধরে তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
বার্তায় দূতাবাস জানায়, জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিতভাবে সমুদ্রপথে বিদেশ গমনের চেষ্টা অনেক সময় অভিবাসীদের মৃত্যু, নিখোঁজ হওয়া, জিম্মি বা আটক হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে অনেক অভিবাসীকে দীর্ঘ সময় ধরে মানবেতর পরিবেশে বন্দি জীবনযাপন করতে হয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশ দূতাবাস সকলকে দালাল ও মানবপাচারকারীদের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে অনিয়মিত পথে বিদেশ গমনের চেষ্টা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন