প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই গ্ল্যামার জগত থেকে স্বাভাবিক কর্মজীবনে ফিরে এসেছেন উমাঙ্গা কুমাবত। মিস ইউনিভার্সের উজ্জ্বল মঞ্চের অভিজ্ঞতা নিয়ে তিনি বর্তমানে গুগলের ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে তার দৈনন্দিন দায়িত্ব পালন করছেন।
২৩ আগস্ট ভারতের জয়পুরে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর ফাইনালে উমাঙ্গা মধ্যপ্রদেশের প্রতিনিধিত্ব করেন। ৫২ জন প্রতিযোগীর মধ্যে তিনি সেরা ২০-এ স্থান করে নেন। উল্লেখযোগ্য যে, এই প্রতিযোগিতায় কেরালার কাজিয়া লিজ মেহিয়া বিজয়ী হয়ে জাতীয় খেতাব অর্জন করেন।
প্রতিযোগিতা শেষে উমাঙ্গা সম্প্রতি গুগলের বেঙ্গালুরু ক্যাম্পাস থেকে এক মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি প্রতিযোগিতার পর তার সাধারণ কর্মদিবসের একটি ঝলক তুলে ধরেছেন। সকাল সাড়ে ৯টার দিকে ল্যাপটপ, ব্যাকপ্যাক ও ইয়ারবাড নিয়ে গুগলের অফিসের উদ্দেশে রওনা হন তিনি। অফিসে পৌঁছানোর পর কাজ শুরুর আগে তিনি অফিসের ওয়েলনেস সেন্টারে যান। সেখানে ট্রেডমিলে হাঁটার পাশাপাশি স্ট্রেচিং ও ব্যায়াম করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ডেস্কে ফিরে ল্যাপটপে কাজ ও নথি পর্যালোচনা শুরু করেন। দুপুর ২টা ১০ মিনিটে ক্যাফেটেরিয়ায় লাঞ্চ করেন। বিরিয়ানি ও ডেজার্টের বিকল্প থাকলেও তিনি স্বাস্থ্যকর নুডলস স্যুপ বেছে নেন। বিকেল সাড়ে ৫টার দিকে কফি বিরতি শেষে দিনের কাজ সম্পন্ন করেন।
লিংকডইন প্রোফাইল অনুযায়ী, উমাঙ্গা কুমাবত গুগলে ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। তার ক্লাউড প্রযুক্তি, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং জেনারেটিভ এআই নিয়ে কাজ করার উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন