প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভেনেজুয়েলায় ঘটে যাওয়া শক্তিশালী দুইটি ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৮৮ জনে পৌঁছেছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর সেটি কত হবে, তা সময়ের সাথে জানা যাবে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা করছে, প্রাণহানি ১০ হাজারেরও বেশি হতে পারে।
ভূমিকম্পে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ হওয়ার তথ্য নথিভুক্ত করা হয়েছে।
বৃহত্তর প্রাণহানি ও নিখোঁজের ঘটনার প্রেক্ষিতে নিজের পরিবারকে খুঁজতে গিয়েছে আর্জেন্টিনার ডিফেন্ডার লুকাস ত্রেহো।
তিনি সামাজিক মাধ্যমে হৃদয়স্পর্শী একটি বার্তা দিয়েছেন যাতে তার স্ত্রী এবং দুই সন্তানের খোঁজ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, 'প্লায়া গ্রান্দেতে আমাদের ভবনটিও ধসে পড়েছে। আমার পরিবারের কোনো খোঁজ জানি না। দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন এবং কেউ দেখে থাকলে তথ্য দিয়ে সহায়তা করুন। আমি বিশ্বাস করতে চাই, ঘটনার সময় তারা ভবনের ভেতরে ছিল না।'
ত্রেহো আর্জেন্টিনার কর্ডোবায় জন্ম নিয়েছেন, এবং বর্তমানে তিনি ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুয়াইরায় খেলা চালিয়ে যাচ্ছেন। তাই তিনি কিছু বছর ধরে ভেনেজুয়েলায় বাস করছেন। তিনি সঙ্গী ইয়ানিনা মারানেল্লা এবং দুই সন্তান—অ্যারন ও আইনহোয়াকে নিয়ে প্লায়া গ্রান্দের একটি ভবনে থাকতেন।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাসের প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে, কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন