প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুর, ৫ নভেম্বর, ২০২৬ : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে রিডিং রুমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্ল্যা।
বৃহস্পতিবার সকাল ১০টায়, হাবিপ্রবি’র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল বুধবার রাত ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে রিডিং রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, "শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য আজ এই রিডিং রুমের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত হয়েছি। আশা করি, এই হলের শিক্ষার্থীরা আজ থেকে অধ্যয়নের বিশেষ সুবিধা পাবে।" তিনি আরও বলেন, "বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্বক্ষণিক সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।"
তিনি উল্লেখ করেন, "সুন্দর পরিবেশে প্রত্যেকে যাতে পড়াশোনা করতে পারে তার জন্য পারস্পরিক বন্ধুত্বপূর্ণ ও সৌহাদ্যপূর্ণ সম্পর্ক প্রত্যেকে শিক্ষার মনোভাব নিয়ে গড়ে তুলতে হবে।"
তিনি আরও বলেন, "এখানে কোনো বিভেদ ও বৈষম্য করা যাবে না। সর্বোপরি রিডিং রুমের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আসবাবপত্রসহ সকল সম্পদের রক্ষণাবেক্ষণ ও যত্ন নেয়ার ক্ষেত্রে তোমাদেরকে সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।"
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের হল সুপার অধ্যাপক ড. মো. আদনান আল বাচ্চু, বিজয় ২৪ হলের হল সুপার অধ্যাপক ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান এবং কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মো. মহিদুল হাসান প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন