প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকোর নাজরান শহরের একটি স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
শুক্রবার (১৪ আগস্ট) হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনি বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সি এক সামরিক সূত্রের বরাতে এই দাবি জানায়। সূত্রটি জানায়, নাজরানে আরামকোর স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে এবং এতে হামলার উদ্দেশ্য অর্জিত হয়েছে। তবে হামলায় স্থাপনাটি বাস্তবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকেও হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।
হুথিদের দাবি, ইয়েমেনের সাদা প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের আকাশসীমায় সৌদি সামরিক বিমান প্রবেশ করে ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করায় এর জবাবে তারা এই হামলা চালিয়েছে।
এর আগে, বৃহস্পতিবারও সৌদি আরবের জাজান এলাকায় আরামকোর একটি তেল শোধনাগারে দুটি ড্রোন দিয়ে হামলার দাবি করেছিল হুথিরা। ওই হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। হুথিরা সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্য করে হামলা বাড়ানোর পাশাপাশি সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণাও দিয়েছে। এর জবাবে সৌদি আরব ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে।
সূত্র : আলজাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন