প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৪ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারাতে সক্ষম হয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে পরাজিত করেছে গানাররা। ম্যাচের ১৬ মিনিটে কাই হাভার্টজের একমাত্র গোলের মাধ্যমে জয় নিশ্চিত করে মিকেল আরতেতার দল। এই জয়ের ফলে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে আর্সেনাল।
ম্যাচের ১৬ মিনিটে স্বাগতিকদের রক্ষণভাগের একটি মারাত্মক ভুলের সুযোগ নেন আর্সেনাল। নিজেদের বক্স থেকে বল বের করতে গিয়ে লিভারপুল খেই হারালে ডেকলান রাইস বলটি পেয়ে যান। তাঁর নিচু ক্রসে দুর্দান্ত একটি ট্যাপ-ইন করে গানারদের এগিয়ে দেন জার্মান স্ট্রাইকার কাই হাভার্টজ।
বিরতির ঠিক আগে লিভারপুল আক্রমণের ঝড় তোলে। ফ্লোরিয়ান ভির্টৎসের নেওয়া বাঁকানো ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে, এবং কিছুক্ষণ পর সুবর্ণ সুযোগ পেয়েও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার বলটি মাথার ওপর দিয়ে উড়িয়ে দেন।
তবে বিরতির পর আর্সেনাল দারুণ ডিফেন্ডিংয়ের মাধ্যমে লিভারপুলকে বোতলবন্দী করে রাখে। অ্যানফিল্ডের প্রবল চাপ সামলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আরতেতার শিষ্যরা।
এই জয়ের ফলে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। ব্রাইটনের কাছে ম্যানচেস্টার সিটির হারের সুযোগ কাজে লাগিয়ে গানাররা সিটিকে পেছনে ফেলেছে। ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিটি। মৌসুমে দ্বিতীয় হারে ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে লিভারপুল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন