প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নবম জাতীয় পে স্কেলের খসড়া ইতিমধ্যে বিজি প্রেসে পাঠানো হয়েছে। এরপর এই খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে যাবে এবং পরবর্তীতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য উপস্থাপন করা হবে। সরকারি আদেশ বা এসআরও নম্বর দিয়ে প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
সাময়িক বেতন-ভাতা বন্ধ থাকা শিক্ষকদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
তিনি জানান, ‘গতকাল আমরা পে স্কেলের খসড়া বিজি প্রেসে পাঠিয়েছি। এরপর এটি অর্থ মন্ত্রণালয়ে যাবে। আইন মন্ত্রণালয়ে ভেটিং হয়ে আনুষ্ঠানিকভাবে এসআরও নম্বর পেয়ে এটি প্রকাশ করা হবে।’
তিনি আরও উল্লেখ করেন, যত দ্রুত সম্ভব পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের ক্ষেত্রে তারা বিলম্ব করতে চান না, তবে প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে কিছু সময় লাগছে।
নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়ে সরকারের মধ্যে প্রস্তুতি চলছে। মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থ মধ্যমেয়াদি বাজেট পরিকল্পনায় (এমটিবিএফ) অন্তর্ভুক্ত ছিল। তাই এটি সরকারের জন্য হঠাৎ করে তৈরি হওয়া কোনো ব্যয় নয়।
তিনি বলেন, সরকার প্রতিবছর শুধু এক বছরের বাজেট করে না, বরং আগামী কয়েক বছরের সম্ভাব্য আয়-ব্যয়ের একটি পূর্বাভাসও তৈরি করে। নতুন পে স্কেলের সম্ভাব্য ব্যয়ও সেই পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন