প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলীতে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। এই বিক্ষোভের অংশ হিসেবে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মইজ্জারটেক আবাসিক এলাকা থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এরপর তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করতে শুরু করেন।
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, যা দীর্ঘ যানজটের সৃষ্টি করে। এর ফলে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের জন্য চরম ভোগান্তি সৃষ্টি হয়।
বিক্ষোভ ও সড়ক অবরোধের নেতৃত্ব দেন ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম। তিনি বলেন, "ঢাকায় শান্তিপূর্ণ মানববন্ধনে হামলায় প্রায় ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণবহাল করতে হবে।"
তিনি আরও জানান, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ এবং চাকরিতে পুনর্বহালের দাবিতেই তারা এ কর্মসূচি পালন করছেন। এদিকে, ঘটনাস্থলে পরিদর্শনে যান চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট মহলে তুলে ধরার আশ্বাস দেন।
পরে ঘটনাস্থলে উপস্থিত হন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আমিনুল ইসলাম। তিনি আন্দোলনরত চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো শোনেন।
এডিসি আমিনুল ইসলাম বলেন, "আমরা সবাই শিক্ষিত চাকরিজীবী। আপনারা আন্দোলন করবেন, এতে আমাদের সমস্যা নেই। তবে আন্দোলনের ধরন ভিন্ন হতে হবে। আমাদের কাজ হচ্ছে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা। আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে আমাদের কোনো সমস্যা নেই। তবে সড়ক দখল করে আন্দোলন করা যাবে না।"
তিনি আরও জানান, "আপনাদের দাবিগুলো আমরা শুনেছি। এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সরকারের কাছে আপনাদের দাবিগুলো জানিয়ে দেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন