প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের মধ্যে দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন এবং যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে রয়েছেন, অর্থনীতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২১ ব্যচ) শিক্ষার্থী মাদুদ এবং লোক প্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯ ব্যাচ) শিক্ষার্থী ইমন। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। সংঘর্ষের কারণ এবং সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মতে, ভিক্টোরিয়া পার্কের চায়ের দোকানের পাশে সংঘর্ষ শুরু হয়। এরপর ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান জানান, "কোন দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে নাম জানিনা। তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে আসছি। এখন মোটামুটি কামডাউন, এখন একটু শান্ত। উল্লেখযোগ্যভাবে আহত হয়নি। মানে উল্লেখ করার মত কেউ আহত হয় নাই, টুকটাক হয়তো লেগেছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন