ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বোয়েহলি ১ বিলিয়ন পাউন্ডে চেলসির মালিকানা ছাড়লেন


বোয়েহলি ১ বিলিয়ন পাউন্ডে চেলসির মালিকানা ছাড়লেন

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব চেলসি ফুটবল ক্লাবের মালিকানা নিয়ে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। ক্লাবের সভাপতি টড বোয়েহলি এবং পরিচালক মার্ক ওয়াল্টার তাদের যৌথ মালিকানার একটি অংশ বিক্রি করে দিয়েছেন। আমেরিকার প্রখ্যাত প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান ‘ক্লিয়ারলেক ক্যাপিটাল’ ২৫ শতাংশ শেয়ার প্রায় ১ বিলিয়ন (১০০ কোটি) পাউন্ডের বিনিময়ে কিনে নিয়েছে।

চেলসির ৬১.৫ শতাংশ শেয়ারের মালিক আগে থেকেই ছিল ক্লিয়ারলেক ক্যাপিটাল। বোয়েহলি ও ওয়াল্টারের ২৫ শতাংশ অংশীদারি বিক্রির পর, এখন পশ্চিম লন্ডনের ঐতিহ্যবাহী ক্লাবটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও একক কর্তৃত্ব ক্লিয়ারলেকের হাতে চলে এসেছে। এই বিশাল চুক্তির ফলে চেলসির বর্তমান বাজারমূল্য, ঋণসহ, প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

ক্লাবের সূত্র অনুযায়ী, এই বড় অঙ্কের মালিকানা পরিবর্তনের পরেও চেলসির বর্তমান পরিচালনা পর্ষদ, ক্লাবের দীর্ঘমেয়াদী কৌশল কিংবা দৈনন্দিন কার্যক্রমে তাৎক্ষণিক কোনো বড় পরিবর্তন আসছে না। তবে কনসোর্টিয়ামের অন্যতম সহ-বিনিয়োগকারী হ্যান্সজর্গ উইস আগের মতোই মালিকানা গ্রুপে নিজের অংশীদারি বজায় রেখেছেন।

আরও পড়ুন: ভিনিসিয়াস ছাড়া সেভিয়াকে ৪-১ গোলে হারালো রিয়াল মাদ্রিদ

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার ধনকুবের রোমান আব্রামোভিচের কাছ থেকে চেলসি কিনেছিল টড বোয়েহলির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। চার বছরের মাথায় এসে ক্লাবটির বড় অংশের মালিকানা হস্তান্তর ব্লুজদের ফুটবলীয় এবং বাণিজ্যিক নীতিতে নতুন কোনো মাত্রা যোগ করে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর বিভিন্ন স্থানে ২ নারীসহ ৫ লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


রাজধানীর বিভিন্ন স্থানে ২ নারীসহ ৫ লাশ উদ্ধার

রাজধানীর সবুজবাগ, ভাটারা, ডেমরা, যাত্রাবাড়ী এবং আজিমপুরের বিভিন্ন স্থান থেকে পুলিশ দুই নারীসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো পাঠানো হয়।

মৃতদের মধ্যে রয়েছেন, সবুজবাগের গৃহবধূ আফরোজা আইরিন (৪৮), ভাটারার প্রবাস ফেরত তামিম মোস্তফা (২২), ডেমরার ব্যবসায়ী জীবন মিয়া (৩৩), যাত্রাবাড়ীর সালমা বেগম (৩০) এবং আজিমপুরের বৃদ্ধা আঙ্গুর নেছা (৭২)।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে জমি বিরোধে স্কুলশিক্ষককে গুলি, হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


ফরিদপুরে জমি বিরোধে স্কুলশিক্ষককে গুলি, হাসপাতালে ভর্তি

ফরিদপুরের সদরপুরে জমি নিয়ে বিরোধের কারণে এম এ মোস্তাফিজুর রহমান (৪৫) নামের এক স্কুলশিক্ষককে বাড়িতে ঢুকে গুলি করার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জাকেরডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে।

আহত মোস্তাফিজুর রহমানকে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসার ‘ইনজুরি নোট’ অনুযায়ী, তাঁর ডান পায়ে গুলির ক্ষত রয়েছে। এতে হাঁটুর নিচের অংশের দুটি হাড় ভেঙে গেছে। এছাড়া, ডান কাঁধের হাড়ের স্থানচ্যুতি, বুকে আঘাতের দাগ এবং ডান হাতে ফোলা ও ব্যথার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান জাকেরডাঙ্গী গ্রামের সফিউদ্দীন রহমানের ছেলে। তিনি সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের শোনপাচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

ভুক্তভোগীর পরিবারের দাবি, বুধবার স্কুল শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় বিকেল ৫টার দিকে হেলমেট পরা ১৪-১৫ জন যুবক মোটরসাইকেলে করে তাঁদের বাড়িতে প্রবেশ করেন। তাঁদের মধ্যে কয়েকজনের হাতে হকিস্টিক, রামদা, চাপাতি ও কাঠের লাঠি ছিল। একজনের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল। তারা বাড়িতে ঢুকে মোস্তাফিজুরের ডান পায়ে গুলি করে। পরে হামলাকারীরা বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে চলে যান।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, চরভদ্রাসন উপজেলার ব্যবসায়ী আলতাফ শেখের সঙ্গে মোস্তাফিজুরের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে গত ৭ সেপ্টেম্বর আলতাফ শেখের প্রায় দুই বিঘা জমির ৩৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ ওঠে মোস্তাফিজুরসহ কয়েকজনের বিরুদ্ধে।

মোস্তাফিজুরের বোন মোহসীনা আক্তার বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরেই আমার ভাইকে গুলি করা হয়েছে। হামলাকারীরা স্কুল থেকে তাকে অনুসরণ করে বাড়িতে এসে গুলি করে।’

মোস্তাফিজুরের বাবা সফিউদ্দীন রহমান জানান, ‘পৈতৃক সম্পত্তির ২৬ শতাংশ জমি চরভদ্রাসনের আলতাফ শেখের কাছে বিক্রি করেছিলাম। কিন্তু তিনি আরো প্রায় ৪০ শতাংশ জমি দখল করে রেখেছেন। এ নিয়ে বিরোধের জেরেই আমার ছেলের ওপর হামলা হয়েছে।’

তার অভিযোগ, আলতাফ শেখের ছেলে আব্দুল্লাহ আল মইদ আগ্নেয়াস্ত্র দিয়ে মোস্তাফিজুরের ডান পায়ে গুলি করেন।

তবে আব্দুল্লাহ আল মইদ (২৫) এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের দেখে পালাতে গিয়ে মোস্তাফিজুর পড়ে যান। তখন তাঁর পায়ে আঘাত লাগে। তাঁর পা আগেই ভাঙা ছিল।’

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার কথা আমার জানা নেই। এ বিষয়ে থানায় কেউ অভিযোগও করেননি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় স্থায়ী কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় স্থায়ী কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে দেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ রাখার উপর গুরুত্বারোপ করা হয়। এতে বলা হয়, প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারি থাকবে। তবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীও ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে গুরুত্বারোপ করেছেন বলে বৈঠকে উল্লেখ করা হয়।

বৈঠকে অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। আলোচনায় উঠে আসে, বিগত সময়ে বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় গুরুতর পদ্ধতিগত দুর্বলতা ছিল। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কর্মী পাঠানোর কারণে দীর্ঘদিন ধরে যে সমস্যা তৈরি হয়েছে, বর্তমানে সেগুলো মোকাবেলা করতে হচ্ছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রবাসী কর্মীদের তথ্য ও নথিপত্রের যথাযথ সত্যায়ন বা ‘অথেন্টিকেশন’ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়া গড়ে তোলার সুপারিশ করা হয়।

বৈঠকে উপযুক্ত ও যাচাই করা রিক্রুটিং অ্যাজেন্সির মাধ্যমে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যবস্থা জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়। নিরাপদ অভিবাসন নিশ্চিত এবং প্রবাসী কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘মাইগ্রেশন উইং’ চালু করা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।

সম্ভাব্য অভিবাসীদের দালাল ও অননুমোদিত মধ্যস্বত্বভোগীদের প্রতারণা থেকে সুরক্ষায় তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে সামাজিক সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা এবং বৈধ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।

এদিকে বৈঠকে রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি ও সমস্যা সমাধানে অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

রোহিঙ্গা সংকটের বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখতে কমিটি আগামী অক্টোবর মাসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আশা প্রকাশ করেছে।

বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মো. আমানউল্লাহ আমান, এস কে আজিজুল বারী, এ বি এম মোশাররফ হোসেন এবং সানজিদা ইসলাম অংশগ্রহণ করেন। কমিটির বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বৈঠকে অংশ নেন।

এ ছাড়া বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে অনুষ্ঠিত সাক্ষাৎকালে কাদের সিদ্দিকী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি কাদের সিদ্দিকীকে ধন্যবাদ জানানোর মাধ্যমে অভিনন্দন গ্রহণ করেন।

রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

তারা একে অপরের সঙ্গে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%