প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘বই পড়ি, দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হওয়া ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া কর্মসূচিতে কসবা উপজেলার ৪২টি মাধ্যমিক বিদ্যালয়, ২৩টি মাদ্রাসা ও ৮টি কলেজসহ মোট ৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
পরিদর্শনকালে ইউএনও শিক্ষার্থীদের সঙ্গে বই পড়ার আগ্রহ ও পাঠাভ্যাস নিয়ে মতবিনিময় করেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুটি বালিকা উচ্চ বিদ্যালয় ও কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও মো. ছামিউল ইসলাম। এ সময় শিক্ষার্থীরা বই পড়ার প্রতি তাদের আগ্রহের কথা জানান। শিক্ষার্থীরা বলেন, এ ধরনের কর্মসূচি আয়োজন করা হলে বই পড়ার প্রতি তাদের আগ্রহ আরও বাড়বে।
‘সেরা পাঠকের খোঁজে’ কর্মসূচিটি কসবা উপজেলার কসবা মহিলা ডিগ্রি কলেজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামূলক কুইজে অংশ নেন এবং তাদের মধ্যে বই উপহার দেন।
কর্মসূচির আওতায় কসবা উপজেলার ৪২টি মাধ্যমিক বিদ্যালয়, ২৩টি মাদ্রাসা ও ৮টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী বাছাই করে তাদের পরবর্তী ধাপে চূড়ান্ত পর্যায়ে নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, বইপড়া কর্মসূচি শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাবে, তাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে উঠবে এবং জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ তৈরি হবে। শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন