প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের রাজধানী দিল্লিতে আটক করা হয়েছে কেরালার বিধানসভার বিরোধীদলীয় নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। এই ঘটনার পর কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন।
কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে উল্লেখ করেন, "দিল্লি পুলিশের মাধ্যমে শ্রী পিনারাই বিজয়নের এই স্বেচ্ছাচারী আটক অত্যন্ত উদ্বেগের বিষয় এবং আমরা এর তীব্র নিন্দা জানাই। বর্তমানে তাকে মন্দির মার্গ থানায় আটকে রাখা হয়েছে।"
তিনি আরও জানান, পিনারাই বিজয়নকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। কেরালার মুখ্যসচিব এবং নয়াদিল্লিতে নিযুক্ত রেসিডেন্ট কমিশনারকে দিল্লি পুলিশ কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
যদিও পুলিশের পক্ষ থেকে আটক করার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি, তবে ভারতের রাজনৈতিক মহলে এই ঘটনার কারণে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেরালার রাজনৈতিক নেতৃত্ব বিজয়নের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন