প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে দুর্যোগ, নদীভাঙন, জলাবদ্ধতা ও লবণাক্ততা নিরসনসহ কৃষি ও জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নাগরিক সমাজ (সিএসসি) ১১ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেছে। এই স্মারকলিপিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে নদীভাঙন রোধের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ, নদী খনন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, খাল খনন এবং স্লুইসগেট নির্মাণের দাবি জানানো হয়েছে। এছাড়াও কৃষিজমি রক্ষা, জলাবদ্ধতা নিরসন, নিরাপদ পানি নিশ্চিতকরণ, আধুনিক কৃষি উপকরণ সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং যুবসমাজকে মাদকমুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, যদি এই দাবিগুলো বাস্তবায়ন করা হয়, তাহলে প্রতাপনগরের নাগরিক জীবন, কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন নাগরিক সমাজের নেতৃবৃন্দ। ইউপি চেয়ারম্যান হাজি আবু
দাউদ ঢালি স্মারকলিপি গ্রহণ করে মন্তব্য করেন, "আপনাদের দাবীর সাথে আমিও একমত। আমি ইউনিয়ন থেকে এসব ব্যাধি রোধ ও সমস্যা নিরসনে চেষ্টা করে আসছি। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।" তিনি সকলকে একসাথে এসব কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন