প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য প্রত্যেক ব্যক্তির, পরিবারের এবং সমাজের সচেতনতা অপরিহার্য। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি, পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হওয়ার দিকে বিশেষ নজর দিতে হবে।
রাজশাহী জেলা সুইমিং প্রাঙ্গণে শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন”।
জেলা প্রশাসক আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের উদ্যোগ একা যথেষ্ট নয়; সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম এবং অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। মশার বংশবিস্তার রোধে সবাইকে তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানোর জন্য পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করা সম্ভব। এজন্য ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) নজরুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) মো. আরিফ হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর এবং জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন