প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ায় জেলা যুবদল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তারা শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু করে এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে এই মিছিলে বগুড়া জেলা, মহানগর ও সদরের সব ইউনিটের পাশাপাশি কাহালু ও শাজাহানপুর উপজেলার যুবদলের নেতারা অংশগ্রহণ করেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসানসহ অন্যান্য নেতারা। বক্তারা অপপ্রচার ও অসৌজন্যমূলক রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
তারা বলেন, "যেকোনো ধরনের চক্রান্ত রুখে দিতে বগুড়া জেলা যুবদল সর্বদা রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।"
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান আরও বলেন, "কেন্দ্রীয় নির্দেশনা পালনে বগুড়া জেলা যুবদল সর্বদা ঐক্যবদ্ধ। দুর্নীতিতে ডুবে থাকা বাংলাদেশকে নতুন করে টেনে তুলে সমৃদ্ধির পথে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।"
এ সময়ে তারা উল্লেখ করেন যে, "অনেকে দেশবিরোধী নানা অপতৎপরতায় মেতে উঠেছেন। এসব অপশক্তি প্রতিহত করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন