প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কালীগঞ্জে ঘোষিত পরিমাণের তুলনায় অধিক সার মজুত রাখার কারণে উপজেলা প্রশাসন দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা আরোপ করেছে।
বুধবার দুপুরে জামালপুর ইউনিয়নের দোলান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা কার্যকর করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার বিতরণে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সরকার মনিটরিং কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে। এরই অংশ হিসেবে দোলান বাজারের প্রকাশ ট্রেডার্স এবং মেসার্স এস এস করপোরেশনের বিক্রয়কেন্দ্র ও গুদামে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় দেখা যায়, উক্ত প্রতিষ্ঠান দুটিতে ঘোষিত পরিমাণের চেয়ে বেশি সার মজুত রয়েছে। স্টক রেজিস্ট্রারে ঘোষিত পরিমাণের সঙ্গে বাস্তবে মজুত থাকা সারের পরিমাণের মধ্যে বড় ধরনের গরমিল ধরা পড়ে।
এই অভিযোগের ভিত্তিতে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় প্রতিষ্ঠান দুটিকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
জরিমানার অর্থ পরিশোধ করেছেন প্রকাশ ট্রেডার্সের মালিক নির্মল দাস (৬০) এবং মেসার্স এস এস করপোরেশনের মালিক শরীফ ভুঁইয়া (৩৪)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন