প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তাঁর একজন মুখপাত্র বলেন, এই বিক্ষোভে অংশ নেওয়া মানুষের যেকোনো ধরনের ক্ষতি হলে এর জন্য জবাবদিহি নিশ্চিত করার ওপর সংস্থাটি জোর দিয়েছে।
এদিকে, ১২টি বিতর্কিত শরণার্থী আসনকে কেন্দ্র করে কাশ্মীরে গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলমান রয়েছে। এসব বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানের অভিযোগও উঠেছে।
গত জুলাই মাসের শেষদিকে ওই অঞ্চলের তথাকথিত আইনসভার নির্বাচন শুরু হওয়ার পর ব্যাপক কারচুপির অভিযোগকে কেন্দ্র করে চলমান এই বিক্ষোভটি আরো তীব্র আকার ধারণ করেছে। সেখানকার বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (জেএএসি) দাবি করেছে, গত ২৭ জুলাই নির্বাচনের প্রথম ধাপে সংঘর্ষে অন্তত ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
এ ছাড়া, গত জুন মাসের প্রথম সপ্তাহ থেকে চলমান আন্দোলনে এ পর্যন্ত প্রায় ৪০০ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলেও দাবি করেছে ওই সেএএসি। তবে পাকিস্তান সরকার জেএএসির উত্থাপিত উভয় দাবিই প্রত্যাখ্যান করেছে।
এ পরিস্থিতিতে জাতিসংঘের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার এবং বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর পদক্ষেপে কেউ ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন