প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুর জেলা পুলিশ লাইনসের শহীদ সালাম সভাকক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা এবং প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সেগুলো শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও দাপ্তরিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। সাহসিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন, অস্ত্র ও মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি এবং প্রশাসনিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় নির্বাচিত পুলিশ সদস্যদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার স্বরূপ দেওয়া হয়।
বিদায়ী জুন ২০২৬ মাসে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং কর্মদক্ষতার ভিত্তিতে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান। এ সময় তিনি পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক গ্রহণ করেন।
এছাড়া পিআরএল (অবসর প্রস্তুতিমূলক ছুটি) গমনকারী পুলিশ সদস্যদের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিট ও থানার কর্মকর্তা এবং সব পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শেষে পুলিশ সুপার জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং জনসেবার মান আরও উন্নত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন