প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, পরীক্ষার চাপ এবং বিভিন্ন ধরনের পড়াশোনার সমস্যা তো রয়েছেই। এর সাথে যদি প্রিয় ফুটবল দল একের পর এক ম্যাচে খারাপ পারফর্ম করে, তাহলে রাতের ঘুম হারানো স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়।
এমন ‘মানসিক যন্ত্রণা’ থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে মজার একটি পরামর্শ দিয়েছে কেনিয়ার কেসিএ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন ম্যানচেস্টার ইউনাইটেডকে সমর্থনের বিষয়টি নতুন করে ভাবেন।
কেনিয়ার শীর্ষ অনলাইন সংবাদমাধ্যম টুকো জানায়, গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত একটি ব্যঙ্গাত্মক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ম্যানচেস্টার ইউনাইটেডকে সমর্থন ও ক্লাবটির জার্সি পরার বিষয়টি পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। তবে বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়েছে ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনানুষ্ঠানিক দপ্তর’ এর কথা।
ম্যানচেস্টার ইউনাইটেডকে সমর্থন না করার পরামর্শ দিয়েছে কেনিয়ার বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
কেসিএ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, ঘুমের ধরন এবং সার্বিক সুখ-স্বাচ্ছন্দ্য নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে, অবিলম্বে ম্যানচেস্টার ইউনাইটেডকে সমর্থন করার বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।’
এরপর বিজ্ঞপ্তিতে আসল খোঁচা দেওয়া হয়েছে, ‘অপ্রয়োজনীয় মানসিক আঘাত, সপ্তাহান্তের হতাশা এবং সোমবার সকালের হৃদয়ভাঙা কষ্ট থেকে শিক্ষার্থীদের রক্ষা করতেই এই পরামর্শ। পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, সনদ সংগ্রহের আনুষ্ঠানিকতা এবং সময়সীমার চাপ সামলাতে শিক্ষার্থীদের যথেষ্ট বেগ পেতে হয়। সেখানে ম্যানচেস্টার ইউনাইটেডকে যুক্ত করা কোনোভাবেই উৎসাহিত করা হচ্ছে না।’
ম্যানচেস্টার ইউনাইটেডের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফুটবল দলকে সমর্থনের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়েছে, ‘আপনার মানসিক স্বাস্থ্য, মানসিক শান্তি এবং পড়াশোনায় সাফল্য গুরুত্বপূর্ণ। আনন্দকে বেছে নিন। কেসিএ বিশ্ববিদ্যালয়কে বেছে নিন। নিজের জন্য যেটি ভালো, সেটিই বেছে নিন।’
উল্লেখ্য, ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ২০২৬-২৭ মৌসুমে অত্যন্ত বাজে সময় পার করছে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচে জয়হীন রেড ডেভিলরা। চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ম্যাচে নবাগত কোমোর কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন