প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা হেলিপ্যাড মাঠে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
কর্মসূচির শুরুতে উপজেলা হেলিপ্যাড মাঠ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পূর্বধলা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনসুর আজাদ খোকন আকন্দের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব নাজমুল হুদা ফিরোজ। এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক নেতা আব্দুর রহিম তালুকদার, বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, ফকির সাইয়েদ আল মামুন শহীদ, আনোয়ারুল ইসলাম আনার, হাবিবুর রহমান হাবিব, আব্দুল হাসনাত বেপারী ও আব্দুল গফুরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন