প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
আজ তাদের গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ দলীয় বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বৈঠক করার সময়, যেখানে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), মো. হৃদয় (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), আরিফ হোসেন (২৮), আবদুল্লাহ আল আমান (১৯), মো. আবদুল্লাহ আল নোমান (২১), সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯), ফারজানা (২১), মো. হাসিব মিয়া (২৩) এবং ওমর ফারুক।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, বিকেলে উত্তরা পশ্চিম থানার সাত নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা ওই বাসায় সমবেত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে পরিকল্পনা করছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন