১১:৫০ পি.এম
বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই মহাসম্মেলন আগামী ১৩ অক্টোবর বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
সম্মেলনটি সফলভাবে আয়োজনের জন্য জেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের আহ্বায়ক মাওলানা মানফুজুর রহমান। ইতোমধ্যে সম্মেলনের প্রচার-প্রচারণা, অতিথিদের সঙ্গে সমন্বয়, স্বেচ্ছাসেবক প্রস্তুতি এবং সার্বিক ব্যবস্থাপনার কাজ এগিয়ে চলছে।
আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা শাহ সালাহউদ্দিন (দা.বা.)। প্রধান অতিথি হিসেবে থাকবেন মুফতি মুহিববুর রহমান বাকী নদভী। প্রধান বক্তা হিসেবে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এবং প্রধান আলোচক হিসেবে মুফতি আবু তাহের আল মাদানী বক্তব্য রাখবেন।
আরও পড়ুন: নড়াইলে ‘ড. রাফি-বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও চারা বিতরণ
এছাড়া, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা, ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে সম্মেলনটি বৃহৎ পরিসরে আয়োজনের প্রস্তুতি চলছে।
আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা এবং সমাজে ইমাম-খতিবদের দায়িত্বসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে। সম্মেলনকে সুশৃঙ্খল ও সফল করতে ইতোমধ্যে সংশ্লিষ্টদের নিয়ে প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম জোরদার করা হয়েছে।
মাওলানা মানফুজুর রহমান বলেন, “ইনশাআল্লাহ বাগেরহাটের এই ইসলামী মহাসম্মেলন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। জেলার ইমাম-খতিব ও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি স্মরণীয় হয়ে থাকবে বলে আমরা আশাবাদী।
আরও পড়ুন: খুলনায় ৯৬৬টি মণ্ডপে বৈচিত্র্যময় থিম ও দৃষ্টিনন্দন প্রতিমা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন