প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সন্দ্বীপে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ব্রাদারহুড স্পোর্টিং ক্লাব আয়োজিত উন্মুক্ত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট–২০২৬।
শুক্রবার (৬ নভেম্বর) আলিমিয়ার বাজারের জেবুন্নুর সুলতান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সমিতির হাট স্পোর্টিং ক্লাব ২-০ গোলে বিসমিল্লাহ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয় তুলে নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন টাকুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, আজিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব কবির, জেবুন্নুর সুলতান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফোরকান উদ্দীন রিজবি, মুছাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাজিম উদ্দিন, হুমায়ুন কবির মেম্বার ও মাঈন উদ্দিন শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাদারহুড স্পোর্টিং ক্লাবের সভাপতি কামরুজ্জামান শাহীন।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন সোহেল রানা, আরপিএল টিভির আমিনুল ইসলাম রিয়াদ ও আশরাফুল আলম।
আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন