প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের বোয়ালখালীতে নির্মাণাধীন পাকা ঘরের কাজের জন্য পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে মুহাম্মদ সোলাইমান (৩২) নামে একজন যুবকের মৃত্যু ঘটেছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বটতল এলাকায় ঘটে এই দুর্ঘটনা। নিহত যুবক সোলাইমান (৩২) হলো বটতল অলি বিশ্বাস বাড়ির শামসুল আলমের ছেলে।
নিহতের মা রোকেয়া বেগম জানিয়েছেন, সকালে সোলাইমান ভাইয়ের নির্মাণাধীন পাকা ঘরের কাজের জন্য পানির লাইন দিতে গিয়েছিল। তিনি মোটরে বিদ্যুৎ লাইন দেওয়ার সময় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। এরপর দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা ভৌমিক বলেন, সকাল পৌনে ৯টার দিকে সোলাইমানকে মৃত ঘোষণা করা হয়েছে। তার স্বজনরা জানিয়েছেন, সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন