প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দীনকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে, যিনি চাকরি থেকে অপসারিত হয়েছিলেন। কমিশন একই সঙ্গে তার জ্যেষ্ঠতা এবং সকল বকেয়া বেতন-ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আজ দুদক প্রধান কার্যালয় থেকে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি অনুযায়ী শরীফ উদ্দীনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। তিনি ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করেন।
রিটের শুনানি শেষে, ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তার অপসারণের আদেশ বাতিল করে এবং রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে সকল প্রাপ্য সুযোগ-সুবিধাসহ তাকে জ্যেষ্ঠতা প্রদানের নির্দেশ দেয়।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দাখিল করে। পরে কমিশনের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১১/২০২৬ নম্বর সভায় ওই পিটিশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে, গত ১৫ অক্টোবর আপিল বিভাগ পিটিশনটি ‘ডিসমিসড অ্যাজ বিইং নট প্রেসড’ মর্মে আদেশ প্রদান করে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে শরীফ উদ্দীন গত ২৫ অক্টোবর চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় তার আবেদন ও আদালতের রায় পর্যালোচনা করে অপসারণের আদেশ প্রত্যাহার এবং তাকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ১০ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। আদেশটি জারির তারিখ থেকে কার্যকর হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন