প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের ফাইনাল ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে ট্রফি বিতরণকে কেন্দ্র করে। ফিফার প্রচলিত নিয়ম ভেঙে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন বলে জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
ডোনাল্ড ট্রাম্প এবং জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আগেই আলোচনা তৈরী করেছিল। এবারের বিশ্বকাপে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পাশে রাখা হয়েছে বলে জানা গেছে।
ফিফা প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী ১৯ জুলাই ফাইনালে বিজয়ী দলের অধিনায়কের হাতে যৌথভাবে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো। এর মাধ্যমে দীর্ঘদিনের একটি প্রথা ভাঙতে চলেছে।
২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতার বিশ্বকাপে বিজয়ী দলের হাতে ট্রফি শুধুমাত্র ফিফা প্রেসিডেন্ট তুলে দেন। এবারে ফিফা নিয়ম থেকে সরে আসছে।
ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ফাইনাল উপভোগ করতে এবং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিতে আমরা প্রেসিডেন্টের সঙ্গে থাকব, অবশ্যই একসঙ্গে, কারণ আমরা সবসময় একসঙ্গে থাকি।
এই সিদ্ধান্তটি ইতোমধ্যে বিতর্কের সৃষ্টি করেছে। বিশেষ করে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালের এক ঘটনার পর বিষয়টি নতুন করে আলোচনা শুরু করেছে।
নিউজার্সিতে প্যারিস সেন্ট জার্মেইর বিরুদ্ধে চেলসির জয়ের পর তাদের অধিনায়ক রিসি জেমসকে ট্রফি তুলে দেন ট্রাম্প। তবে দলের উদযাপন শুরু হতেই তিনি মঞ্চে অবস্থান করায় কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল খেলোয়াড়দের মধ্যে।
সাধারণত বিশ্বকাপ ট্রফি বিজয়ী দলের হাতে তুলে দেন ফিফা প্রেসিডেন্ট। ইনফান্তিনোর পূর্বে সেপ ব্লাটারও এই দায়িত্ব পালন করেছেন।
তবে ইতিহাসে ব্যতিক্রমও দেখা যায়। ১৯৮২ সালে ইতালির অধিনায়ক দিনো জোফকে ট্রফি দেন স্পেনের রাজা হুয়ান কার্লোস। আর ১৯৬৬ সালে ইংল্যান্ড অধিনায়ক ববি মুরের হাতে ট্রফি তুলে দেন রানী দ্বিতীয় এলিজাবেথ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন