প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন বীজ, সার এবং গ্রীস্মকালীন বিভিন্ন জাতের সবজির বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা কনফারেন্স রুমে কৃষি উপকরণ বিতরণ ও একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এই সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা বকুল হোসেন সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ সভায় প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম মনি এবং উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম।
প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ বলেন, বর্তমান সরকার কৃষি এবং কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ফলন বৃদ্ধি করতে এ প্রণোদনা কর্মসূচি বিশেষ ভূমিকা পালন করবে। বিনামূল্যে বীজ ও আধুনিক কৃষি উপকরণ পাওয়ার ফলে আমাদের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আরো বেশি উৎসাহী হবেন। এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তিনি বলেন, এ উপকরণ এবং সার নিয়ে কেউ বাড়িতে ফেলে রাখবেন না। সকলকে এসব বীজ মাঠে চাষ করতে হবে।
আলোচনা শেষে উফশী আমন ধানের ১ হাজার ২৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
এই সঙ্গে ৩ হাজার ৩শ’ কৃষকের প্রত্যেককে সবজির উপকরণ দেয়া হয়। সবজির উপকরণের মধ্যে রয়েছে ১৫ কেজি ডিএপি, ১৫ কেজি এমওপি, কলমি শাক, হাইব্রিড লাউ, হাইব্রিড চাল কুমড়া, পুইশাক, হাইব্রিড বেগুন, হাইব্রিড শশা এবং মিষ্টি কুমড়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন