প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মন্তব্য করেছেন যে, বিএনপি ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত প্রতিষ্ঠা করছে। তিনি উল্লেখ করেন, বিএনপি সরকারের সময় অন্যায় করলে এমপিত্ব চলে যায়। অন্যায়কারীদের প্রতি কোনো ছাড় দেয়া হয় না। অপরদিকে, আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়েছে। হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, বড় বড় মাস্তানরা ভারতে পালিয়েছে। "আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না।" তাদের দুর্নীতির বিচার দুদুকের মাধ্যমে হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনে শেখ হাসিনা ও তার সন্ত্রাসী এমপিরা দেশে এত লুটপাট করেছে যা পৃথিবীর কোথাও দেখা যায়নি। তারা (আওয়ামী লীগ) চুরি ও লুটপাট করে বিদেশে টাকা পাচার করে নিয়ে গেছে। সেই টাকা দিয়ে ভারতসহ বিভিন্ন দেশে প্রাসাদ নির্মাণ করেছে। এই লুটপাটের নজির আওয়ামী লীগ ছাড়া আর কেউ সৃষ্টি করতে পারেনি। বিশ্বের ইতিহাসে এত বড় চোরের দল মানুষ কখনো দেখেনি। দেশের সম্পদ ও টাকা লুটপাট করে তারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা এখন চেষ্টা করছে কিভাবে দেশকে অস্থিতিশীল করা যায়।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে লালমোহন উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রসঙ্গে তিনি জানান, তানজানিয়ায় ১৬৭টি দেশের সংসদ সদস্যদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বকে ছয়টি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে। বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত। "আমাকে অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এর আগে বাংলাদেশ থেকে কেউ এ পদে নির্বাচিত হননি। এই সম্মান আমার একার নয়, এটি সবার সম্মান।" এর মাধ্যমে বাংলাদেশের ভাবমর্যাদা বিশ্বে উজ্জ্বল হয়েছে।
মেজর হাফিজ আরো বলেন, দেশে আওয়ামী লীগের ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। বিএনপি ন্যায়বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করছে। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র আট মাস। এর মধ্যে ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগের কারণে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। অস্ত্র হাতে দেখা যাওয়ায় একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগে বাধ্য করা হয়েছে। "এটা শুধুমাত্র এদেশে বিএনপি সরকারই করেছে। অন্য কোনো সরকারের এমন নজির দেশে নেই।" অন্যায় করলে মন্ত্রিত্ব এমপিত্ব চলে যায়। বিএনপি কাউকে ছাড় দেয় না।
তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) চুরি ও লুটপাট করে সম্পদ নিয়ে গেছে। টাকা দিয়ে আইন-আদালত কিনে ফেলেছিল। বিএনপি জিয়াউর রহমান দল সরকারে থাকলে দেশে ন্যায় বিচার কায়েম থাকে। বিএনপি সরকার ন্যায়বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করতে চায় বলেও জানান তিনি।
হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের বিষয়ে তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। অতীতে এত আনন্দ উৎসবের মাঝে কখনো পূজামণ্ডপে পূজা উদযাপিত হয়নি। হিন্দু সম্প্রদায় যাকে নির্ভিগ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে, সে জন্য সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে।
বিগত সরকারের সময়ে অন্ধকার যুগের কথা চিন্তা করতে বলেন। তাদের মত কাজ করবেন না। "আল্লাহ আছেন তিনি সব দেখেন।" পরকালের চিন্তা করে চলবেন। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। সৎ লোকের শাসন কায়েম করতে চাই। বিএনপি জিয়াউর রহমানের দল। সততার দল।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, পৌরসভা বিএনপির নেতা জাকির ইমরান, যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন