প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুইডেন সরকার সোমবার ঘোষণা করেছে যে, দেশটির সামরিক বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট আর্টিলারি সিস্টেম কিনতে ৭ বিলিয়ন সুইডিশ ক্রোনা, যা প্রায় ৭৩০ মিলিয়ন ডলারের সমান, ব্যয় করবে।
খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।
সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সিস্টেম সংগ্রহের ফলে সুইডিশ সশস্ত্র বাহিনী বর্তমান ব্যবস্থার তুলনায় অধিক বিস্তৃত এলাকায় এবং আরও দূরপাল্লার সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।
প্রতিরক্ষামন্ত্রী পাল ইয়োনসন সাংবাদিকদের জানিয়েছেন, চুক্তির আওতায় লঞ্চারসহ প্রায় ১০টি ট্রাক এবং বিপুল পরিমাণ গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকবে।
এ তথ্য সুইডেনের সংবাদ সংস্থা টিটি নিশ্চিত করেছে।
সরকার জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিনের তৈরি এই রকেট সিস্টেম ২০২৭ সাল থেকে সুইডেনে সরবরাহ শুরু হবে।
সরকারের বক্তব্য অনুযায়ী, ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে দ্রুত মোতায়েনযোগ্য এমন সক্ষমতা প্রয়োজন, যা প্রচলিত আর্টিলারি সিস্টেমের পরিপূরক হিসেবে কাজ করবে।’
সুইডেনের নিজস্ব তৈরি আর্চার আর্টিলারি ব্যবস্থার সঙ্গে হিমার্স ব্যবহৃত হবে।
এছাড়া, সুইডেন প্রতিবেশী নর্ডিক দেশ ফিনল্যান্ডের সঙ্গে রকেট আর্টিলারি ব্যবস্থায় সহযোগিতা আরও গভীর করার জন্য একটি যৌথ ঘোষণাও দিয়েছে।
সুইডিশ সরকার জানিয়েছে, ফিনল্যান্ড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করে।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকেই সুইডেন নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত বাড়ানোর চেষ্টা করছে।
রাশিয়ার আগ্রাসনের পর সুইডেন ও ফিনল্যান্ড উভয় দেশই দীর্ঘদিনের সামরিক জোটনিরপেক্ষতার নীতি থেকে সরে এসে ন্যাটোতে যোগ দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন