প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জন্য একটি অনন্য গৌরব ও আনন্দের মুহূর্ত নিয়ে এসেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা যাইনুল আবেদিন (দামাত বারাকাতুহুম)। তিনি পবিত্র মক্কার কাবা শরিফের গিলাফের (কিসওয়া) একটি অংশ হাদিয়া হিসেবে গ্রহণ করেছেন।
আল্লামা যাইনুল আবেদিন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চর চাষী গ্রামের বাসিন্দা। পবিত্র কাবা শরিফের গিলাফের একটি অংশ হাদিয়া হিসেবে পাওয়ার এই ঘটনা গজারিয়া এবং পুরো মুন্সিগঞ্জ জেলায় আনন্দের আবহ সৃষ্টি করেছে।
ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান পবিত্র কাবা শরিফের গিলাফের অংশ হাদিয়া হিসেবে পাওয়াকে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ গজারিয়ার জন্য অত্যন্ত বরকতময় ও গর্বের বিষয় হিসেবে দেখছেন।
এদিকে, আল্লামা যাইনুল আবেদিনের এই অর্জনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সুধীসমাজে অভিনন্দন ও শুভকামনা জানানো হচ্ছে। এলাকাবাসী তাঁর এই সম্মাননা প্রাপ্তিতে আনন্দ প্রকাশের পাশাপাশি তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন।
বিশিষ্ট এই আলেমে দ্বীনের এমন প্রাপ্তিতে গজারিয়ার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন