প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শনিবার (১১ জুলাই) বিকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরে থানার পুলিশ উদ্যোগে থানার প্রাঙ্গণে একটি বিশেষ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার আয়োজন করা হয়েছে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সামাজিক অপরাধ দমনের জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।
সভায় বর্তমান সমাজের কিছু উদ্বেগজনক বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এসব বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- মাদক, জুয়া, কিশোর গ্যাংয়ের উৎপাত, বাল্যবিবাহ, আত্মহত্যার প্রবণতা, সাইবার ক্রাইম, চুরি, সম্পত্তি সংক্রান্ত বিরোধ, সন্ত্রাসী কার্যক্রম এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ। বক্তারা এসব সামাজিক ব্যাধি ও অপরাধ রুখতে কীভাবে জনসচেতনতা বাড়ানো যায়, সেই বিষয়ে দিকনির্দেশনা প্রদান করে।
সভায় উপস্থিত বক্তারা একমত হয়ে বলেন, সমাজে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এবং জনসাধারণের পারস্পরিক সহযোগিতা বাড়ানো খুবই জরুরি। বক্তারা সতর্কতা অবলম্বন করে এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলকেই আহ্বান জানান। পুলিশের পক্ষ থেকে যদি সাধারণ মানুষ সচেতন না হন, তাহলে পুলিশ একা সব অপরাধ নির্মূল করতে পারবে না।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) মো. মোবারক হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আরশ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের সদস্য সচিব মো. মোখলেছুর রহমান মঞ্জু এবং স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত সকলেই কুলিয়ারচর থানাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন